শিরোনাম :
ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টানা ভারী বর্ষণে বন্যা-পাহাড়ধস: ২৬ জন নিহত, পানিবন্দী লাখো মানুষের জীবন বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে টানা ৩৬ ম্যাচ অপরাজিত স্পেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২ জন, নিখোঁজ ২৩ সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে : বিক্রেতারা বলছেন বৃষ্টির প্রভাব, ক্রেতারা বলছেন অজুহাত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে-ভূমিধ্বস ও জলাবদ্ধতার শঙ্কা

পাকিস্তান হাইকমিশনের আরও এক কর্মকর্তাকে বহিষ্কার করলো নয়াদিল্লি

  • ০১:১২ পিএম, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছে নয়াদিল্লি। একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ২১ মে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে ভারতের সরকার। কারণ তিনি এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তার কূটনৈতিক দায়িত্বের পরিপন্থী। ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। পরে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দুই দেশের সামরিক বাহনীর এমন হামলা-পাল্টা হামলা চারদিন ধরে চলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়।

সাম্প্রতিক এই সামরিক উত্তেজনার কারণে যখন দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে, তখন পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করল ভারত। যদিও পেহেলগামে হামলার ঘটনার পরপরই উভয় দেশ পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তাদের বহিষ্কার করেছিল।

তবে পাকিস্তানি ওই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ঘটনার এক সপ্তাহ আগে পাকিস্তানের হাইকমিশনের অপর এক কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে নয়াদিল্লি। পরে তাকেও বহিষ্কারের পর ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সূত্র: এনডিটিভি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech