Breaking News:


শিরোনাম :
সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পাটগ্রাম সীমান্তে দিয়ে মধ্যরাতে পুশ ইন: নারী-শিশুসহ আটক ২০

  • ১২:১২ পিএম, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ২১ মে দিবাগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার ধবলসুতি এলাকার গাটিয়ারভিটা ও বড়িমারী এলাকার ঝালংগি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

পুলিশ বিজিবি ও স্থানীয়রা জানান, মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে জোরপূর্বক নারী ও শিশুসহ কয়েকজনকে বাংলাদেশে পুশ ইন করে। ২০ জনকে বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের মধ্যে ১১ জন নারী, সাতজন শিশু ও দুইজন পুরুষ রয়েছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা ৪-৫ বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে কাজ করতো।

স্থানীয় একটি সূত্র দাবি করে, গেল মধ্যরাতে মোট ৩৫/৪০ জনকে পুশ ইন করা হয়েছে। তার মধ্যে প্রথমে ১১ জনকে আটক করে বিজিবি। পরে স্থানীয়রা আরও দুই দফায় ৯ জনকে আটক করে ক্যাম্পে জমা দেয়। এভাবে অনেকে সীমান্ত পার হয়েই আত্মগোপনে রয়েছে। ভালো করে তল্লাশী করলে লোক সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, বিএসএফ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিলে (পুশইন) তাদেরকে আটক করে পুলিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৩/৪ দফায় পুশ ইন করা ২০ জনকে জমা দিয়েছে বিজিবি। আটককৃতরা ২০/২৫ দিন ভারতীয় জেলে বন্দি ছিলেন।

এরপর ভারতীয় পুলিশ গাড়িতে করে নিয়ে এসে সীমান্তে ঠেলে পাঠিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech