শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

পুঁজিবাজারের স্বার্থ ও সুরক্ষার জন্য সব স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে হবে

  • ১০:৩২ এএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পুঁজিবাজারের স্বার্থ ও সুরক্ষার জন্য সব স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে হবে- বলেছেন বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন।

মঙ্গলবার মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)য় আলোচনা কালে তিনি এ কথা বলেন।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। এরপর ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থিত সদস্যদের কাছে উপস্থাপন করা হয়।

কোষাধ্যক্ষ ইফতেখার আলম আর্থিক বিবরণী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং এরপর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

বিএমবিএ-এর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম ২০২৪ সালের কার্যক্রম ও অর্জনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ-এর সভাপতি মাজেদা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন প্রথম সহ-সভাপতি মো. রিয়াদ মতিন, দ্বিতীয় সহ-সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইফতেখার আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।

সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা তাদের মতামত দেন।

সভা শেষে বিএমবিএ নেতারা একটি গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে সব সদস্য ও স্টেকহোল্ডারদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech