শিরোনাম :
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা: পুলিশ রামিসার মতোই দ্রুত বিচার হবে অপ্রতিম হত্যার: স্বরাষ্ট্রমন্ত্রী ইনুর ১০ বছরের কারাদণ্ড: ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ জন আটক সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ৩ শর্ত ইরানের, প্রস্তুত ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্যও জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস : যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হিযবুত তাহরীরের মিছিল : সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • ০৮:১২ পিএম, শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পুলিশের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়ার পরও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে।

সংগঠনটি মিছিল নিয়ে বের হলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড করে মিছিল পণ্ড করে দেয়।

শুক্রবার ৭ মার্চ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ‘মুক্তির এক পথ, খিলাফত, খিলাফত’ স্লোগানে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়।

পুলিশ মিছিলে বাধা দেওয়ার পরও সংগঠনের সদস্যরা অগ্রসর হতে থাকে এবং সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

শুক্রবার সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দেয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে; বিভিন্ন জায়গায় লিফলেটও বিলি করছে।

দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন হওয়ায় হিযবুত তাহরীর কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।

এর আগে, হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ছাড়াও কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সদস্যদেরকেও অবস্থান দিতে দেখা যায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech