শিরোনাম :
পবিত্র আশুরার তাজিয়া মিছিল : রাজধানীতে আজ-কাল এড়িয়ে চলবেন যেসব সড়ক পুশইনে ব্যর্থ হয়ে ২১ ঘণ্টা পর সেই ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে : জামায়াত আমির দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা : ব্যাপক হতাহতের শংকা জরুরি অবস্থা ঘোষণা চলতি বছরে রেমিট্যান্স এসেছে ৩৪.১২ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন: প্রজ্ঞাপন জারি

  • ১১:৫১ পিএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।  
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে।এ কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানরা রয়েছেন। কমিশনটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে।

বুধবার ১২ ফেব্রুয়ারী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকার সংস্কার কমিশনসমূহের সুপারিশসমূহ বিবেচনা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ নামে কমিশন গঠন করা হয়েছে। কমিশনে সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সহ-সভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

এ ছাড়া কমিশনে সদস্য হিসেবে আছেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান।

এর আগে, গত বিজয় দিবসের দিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় জাতীয় ঐকমত্য কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেছিলেন, নতুন এই কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব সিদ্ধান্ত জরুরি, সেসব বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সবার সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায়, সে ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা।

কমিশন রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মতবিনিময় করে যেসব বিষয়ে ঐকমত্য স্থাপন হবে, সেগুলো চিহ্নিত করার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য সুপারিশ করবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech