Breaking News:


শিরোনাম :
সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরমের অনুভূতিও বেশি থাকতে পারে নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ফ্লাই পাস্ট ও প্যারাজাম্প প্রত্যক্ষ করেন

  • ০৮:৫৫ পিএম, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

।।বিকে ডেস্ক।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ফ্লাই পাস্ট, প্যারাজাম্প, অ্যারোবেটিক প্রদর্শনী ও ব্যান্ড পরিবেশনা উপভোগ করেন।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন ।

অধ্যাপক ইউনূস পৃথকভাবে আয়োজিত মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক প্রদর্শনী প্রত্যক্ষ করেন।

তিনি সেখানে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড পরিবেশনাও উপভোগ করেন।

পরে প্রধান উপদেষ্টা ৫৪ জন প্যারাট্রুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে একটি ফটোসেশনেও অংশ নেন।

মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ ৫৫তম বিজয় দিবস পালন করছে।

১৯৭১ সালের এই গৌরবোজ্জ্বল দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সূত্র: বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech