শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন : শোভাযাত্রার আগেই সুখবরের আশ্বাস দিলেন কমিশনার

।।বিকে রিপোর্ট।।
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আনন্দ শোভাযাত্রা শুরু আগেই তাকে গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার ১৩ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মো. সাজ্জাত আলী বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা খুব নিকটে পৌঁছে গেছি। আশা করছি, আগামীকাল শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব।

ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয় এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেফতারের পর বিস্তারিত বলব।

পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তা ইস্যুতে ডিএমপি কমিশনার বলেন, কোনো ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী আছে। গোয়েন্দা সংস্থা রয়েছে। আমাদের কোনো ঝুঁকির কথা জানানো হয়নি।

এ সময় মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার ভোরে ঢাবির চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ফ্যাসিবাদের প্রতিকৃতি মোটিফটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর সাথে শান্তির পায়রা প্রতীকটিও ক্ষতিগ্রস্থ হয়।

এ বছরের আনন্দ শোভাযাত্রার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রধান মোটিফগুলো তৈরির কাজ চলছিল।এবং কাজগুলো প্রায় শেষের পথে ছিল।

প্রসংগত, এ বছরের প্রতিপাদ্য ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছর প্রধান মোটিফগুলোর মধ্যে প্রধান মোটিফটির নাম ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ রাখা হয়েছিল। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech