শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

ফ্রান্সে ট্যাক্সিচালকদের আন্দোলন: সংস্কার পরিকল্পনা পুনর্বিবেচনার ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি: এএফপি

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ট্যাক্সিচালকদের সঙ্গে চলমান বিরোধের মধ্যে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু ঘোষণা দিয়েছেন, তিনি একটি বিতর্কিত সংস্কার পরিকল্পনা পুনর্বিবেচনা করবেন।

শনিবার ২৪ মে তিনি এই ঘোষনা দেন। প্যারিস থেকে এএফপি এক প্রতিবেদনে এ সংবাদ জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে ফ্রান্সজুড়ে নানা জায়গায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়ে আসছেন ট্যাক্সিচালকরা। মূলত রোগী পরিবহনের বিনিময়ে সরকার থেকে পাওয়া অর্থের নিয়ম পরিবর্তন নিয়েই এই বিরোধ। বহু চালকের আয়ের বড় একটি অংশই এ খাত থেকে আসে।

ট্যাক্সিচালকরা হুমকি দিয়েছেন, তাদের দাবি না মানা হলে তারা প্যারিসের বিমানবন্দর ও রোলাঁ গারোঁ টেনিস টুর্নামেন্টের প্রবেশপথ অবরোধ করবেন।

প্রধানমন্ত্রী বাইরু ট্যাক্সি ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা প্রস্তাবিত সিদ্ধান্ত, ব্যবস্থাপনা ও করণীয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করব। তাদেরও কিছু সাশ্রয়ী প্রস্তাব রয়েছে।

এর আগে শনিবার, চালকরা হুমকি দেন যে তারা প্যারিসের প্রধান বিমানবন্দরগুলো এবং রবিবার শুরু হতে যাওয়া রোলাঁ গারোঁ টেনিস টুর্নামেন্ট অবরোধ করবেন।

বিকালে প্রায় ১,২০০ ট্যাক্সি প্যারিসের পরিবহন মন্ত্রণালয়ের অফিস সংলগ্ন একটি প্রধান সড়কে পার্ক করে অবস্থান নেয়।

চালকদের প্রধান দাবি, অক্টোবরে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম বাতিল করতে হবে। নিয়মটি অনুযায়ী, রোগী পরিবহনের জন্য ফি সারাদেশে সমানভাবে নির্ধারণ করা হবে, যা চালকদের মতে তাদের আয়ে গুরুতর প্রভাব ফেলবে।

জাতীয় ট্যাক্সি ফেডারেশনের (এফএনডিটি) সভাপতি ইমানুয়েল কর্দিয়ে শনিবার সকালে ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, ‘আমরা এই চুক্তি তাৎক্ষণিক প্রত্যাহার করার এবং আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছি।’

এছাড়াও উবার ও বোল্টের মতো রাইড-শেয়ারিং সেবাগুলোর বিরুদ্ধে আগের ক্ষোভও আবার ফিরে এসেছে। ট্যাক্সিচালকরা এসব সেবা প্রতিষ্ঠান যথাযথভাবে নিয়ন্ত্রিত না হওয়াকে একপ্রকার হুমকি হিসেবে দেখছেন।  সূত্র- বাসস/এএফপি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech