শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যার আসামী সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার – ভারতে আত্মগোপনে ছিলেন ১৬ বছর পানির উচ্চতা বাড়ছে, কাপ্তাই লেকে ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আল্লাহর কসম, জীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না- জামায়াত আমির লোহিত সাগর বন্ধে হুতিদের প্রস্তুতির নির্দেশ ইরানের নতুন ঋণের আগে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর দিল আইএমএফ নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ৮ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা

বজ্রপাতে কিশোরগঞ্জে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

  • ১২:১৪ পিএম, সোমবার, ১২ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কিশোরগঞ্জে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন।

রবিবার ১১ মে বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় বজ্রপাতে এই হতাহতের ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) এবং কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।

জানা গেছে, টানা তিনদিন ধরে কিশোরগঞ্জে মাঝারি তাপদাহ চলছিল। আজ বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার সাথে শুরু হয় বজ্রপাত।

এ সময় জমিতে কাজ করছিলেন ওই তিন কৃষক। বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক  ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে হোসেনপুর উপজেলার কুড়িঘাটে এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর। স্থানীয়রা তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech