শিরোনাম :
গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে – জামায়াতে ইসলামীর আমির ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত : ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য অর্জন করেছে সরকার : মাহদী আমিন ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির হতে পারে আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চীনের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি সাঈদ সাধারণ সম্পাদক জসিম

বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা

  • ০১:০৯ পিএম, শনিবার, ৩ মে, ২০২৫

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধা আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শনিবারের আবহাওয়া পূর্বাভাসে তার স্ট্যটাসে জানান, আজ নিম্নলিখিত জেলারগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

শনিবার ৩ মে দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে এই পূর্বাভাস কার্যকর বলে জানান তিনি।

চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষিপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। কুমিল্লা ও ফেনী জেলার উপরে দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্রগ্রাম ও পারবত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে আজও তীব্র বজ্রপাত ও বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা শহর সহ ঢাকা বিভাগের বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, গোপলাগন্জ, শরিয়তপুর, মুন্সিগন্জ, নরায়নগন্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ময়মনিসংহ বিভাগের জামালপুর, ও ময়মনিসংহ জেলা। সম্ভব্য সময় দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

রাজশাহী বিভাগের দুই একটি জেলার কোন-কোন উপজেলায় বিচ্ছিন্ন ভাবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সম্ভব্য সময় দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর জেলার উপকূলীয় উপজেলাগুলো। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।

খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপকূলীয় কোন-কোন উপজেলা। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।

সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।

তবে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে জানান তিনি।

সূত্র:মোস্তফা কামাল পলাশ, ফেসবুক থেকে।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech