Breaking News:


শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা

  • ১১:৩৭ এএম, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) প্রাথমিক সংস্করণ সই করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এ চুক্তিতে সই করলো।

সোমবার ২০ এপ্রিল বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের হাই-রিপ্রেজেন্টেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের উপস্থিতিতে পিসিএ চুক্তির প্রাথমিক সংস্করণ সই হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপোলিনি সই করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ-ইইউ সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ভবিষ্যৎমুখী রূপরেখা তৈরি হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ভবিষ্যৎমুখী রূপরেখা হিসেবে উল্লেখ করেন খলিলুর রহমান ও কায়া কালাস। তারা আশা প্রকাশ করেন, চুক্তিটি রাজনৈতিক, অর্থনৈতিক, উন্নয়ন ও নিরাপত্তা খাতে বাংলাদেশ-ইইউ কূটনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করবে। এ চুক্তি আঞ্চলিক ও বৈশ্বিক অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে বাংলাদেশ-ইইউ পারস্পরিক সহযোগিতা জোরদার করবে বলেও অভিমত ব্যক্ত করেছেন খলিলুর-কায়া।

চুক্তি স্বাক্ষরের পর ঢাকার ইইউ অফিস এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ-ইইউ সম্পর্ক একটি নতুন মাইলফলক অতিক্রম করেছে। এই উন্নয়নের লক্ষ্য হলো-ঘনিষ্ঠতর সম্পর্ক, সর্বক্ষেত্রে আরও উচ্চাকাঙ্ক্ষা এবং একটি বৃহত্তর ও অধিক রাজনৈতিক সম্পর্ককে উৎসাহিত করা।

উল্লেখ্য, পিসিএ হলো-আইনগত বাধ্যতামূলক চুক্তি, যা ইইউ ও একটি অংশীদার দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি রূপরেখা প্রতিষ্ঠা করে। অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির মাধ্যমে ইইউ অংশীদার দেশগুলোতে রাজনৈতিক সংলাপ, শান্তি ও নিরাপত্তা, সুশাসন ও মানবাধিকার, বাণিজ্য, অর্থনীতি, আর্থিক সহযোগিতাসহ নানা বিষয় এর মধ্যে থাকে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech