Breaking News:


শিরোনাম :
রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ফিরতি টিকিট দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর: লিজ চুক্তি স্বাক্ষর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের যে সাতটি নির্দেশনা দিল ডিপিডিসি

  • ১০:২১ পিএম, মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছে ঢাকা পাওয়ায় ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের সাতটি নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ডিপিডিসি।

মঙ্গলবার ১১ মার্চ এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বার্তায় বলা হয়, চলতি বছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে লোডশেডিং বৃদ্ধি পেতে পারে। লোডশেডিং মুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার করা জরুরি।

এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতেও এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে সম্মানিত গ্রাহকগণ লোডশেডিং এর সম্মুখীন হতে পারে। লোডশেডিং মুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সকল গ্রাহককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ করেছেন।

ডিপিডিসির গ্রাহকদের লোডশেডিং মুক্ত থাকতে বিদ্যুতের অপচয় রোধ ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে যে-সব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো-

১. মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বাসাবাড়ি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসি’র তাপমাত্রা ২৫° সেলসিয়াসের উপরে রাখুন।

২. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

৩. দোকানপাট, শপিংমল, বিপণি বিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।

৪. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যে কোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন।

৫. পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন।

৬. ইজি বাইক, অটোরিকশা ইত্যাদি অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন। বাসা-বাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলারটিকে সচল রাখুন।

৭. জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।

কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলে ধৈর্যসহকারে কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। যেকোনো প্রয়োজনে ডিপিডিসির হটলাইন নাম্বার (১৬১১৬) এ যোগাযোগ করুন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech