Breaking News:


শিরোনাম :
পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী

বিমানবন্দর-মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ ২১টি পয়েন্টে শান্তির বার্তা নিয়ে অবস্থান নিয়েছে যুবদল, স্বেচ্ছা সেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা

  • ০১:২৫ পিএম, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই ছাত্র-জনতার গণ অব্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য রাজধানীর উত্তরার গুরুত্বপূর্ণ পয়েন্টে শান্তির বার্তা নিয়ে সাদা পতাকা হাতে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

রাজধানীর উত্তরার বিমানবন্দর-মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ ২১টি পয়েন্টে শান্তির বার্তা নিয়ে সাদা পতাকা হাতে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার ১৭ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত our protest for peace today-for your peace tomorrow স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিমানবন্দর, মেট্রোরেলসহ রাজধানীর এ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিচ্ছে তারা।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ‍্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুবদল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তরার ২১টি পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে মাঠে রয়েছে।

শান্তি প্রতিষ্ঠায় আমাদের এই অবস্থান। আওয়ামী লীগকে কোনো ছাড় নয়। যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ‍্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল বলেন, খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে তার অনুসারীরা অপকর্ম শুরু করেছে। আমরা তাদের প্রতিহত করতে রাজপথে আছি। আমরা শান্তির পক্ষে। উত্তরাতে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেউ করতে পারবে না।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবি বলেন, আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তির বার্তা পৌঁছ দিতে ও মানুষের জান মালের নিরাপত্তা দিতে অবস্থান কর্মসূচি পালন করছি। কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে প্রতিহত করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech