শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার বদলে চট্টগ্রামে নামল ১টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ৪ ফ্লাইট

  • ০৮:১৬ পিএম, শনিবার, ৩১ মে, ২০২৫
ছবি: সংগৃহিত, প্রতীকি,

।।বিকে রিপোর্ট।।
বঙ্গোপসাগরে সৃস্ট নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ায় ঢাকার পরিবর্তে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৪টি ফ্লাইট।

শনিবার ৩১ মে বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে এসব ফ্লাইট অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ৫১৪। এটি ঢাকার পরিবর্তে চট্টগ্রামে বিকেল ৪টা ৩৩ মিনিটে অবতরণ করে।

অভ্যন্তরীন রুটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট ৪৪৬ চট্টগ্রামে নামে বিকেল ৪টা ৩২ মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ইউএস বাংলার ফ্লাইট বিএস-১৬৪ বিকেল ৪টা ৪৭ মিনিটে চট্টগ্রাম পৌঁছে এবং একই প্রতিষ্ঠানের সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইট বিএস-১৮৮ চট্টগ্রাম পৌঁছে বিকেল ৫টা ১৫ মিনিটে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ঢাকার আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হওয়ায় ১টি আন্তর্জাতিক-অভ্যন্তরীণ ৪টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। পরিস্থিতি উন্নত হলে ফ্লাইটগুলো আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech