Breaking News:


শিরোনাম :
ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে ১২ দিনে শাহজালালে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

ভাঙ্গায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ : নিহত ৫ জন

  • ১২:১৬ পিএম, বুধবার, ৪ জুন, ২০২৫
ছবি:সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখী সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছে।

বুধবার ৪ জুন সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা হচ্ছেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভাইয়ার চর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও তার ছেলে মনির সরদার (৪৫), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫), অজ্ঞাত (৫০)। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর গ্রামের তারা মিয়া (৫৫)।  

গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন বলেন, মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সাথে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহেন্দ্রর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হয় ৫ জন।

থ্রি হুইলার মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কের ওপর উল্টে পড়ে এবং বাসটি পালিয়ে যায়।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত -নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। মাহেন্দ্রর সাথে মুখোমুখী সংঘর্ষ হলেও যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।

কর্তব্যরত চিকিৎসক ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিথুন মজুমদার বলেন, শুনেছি ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। আমাদের এখানে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech