Breaking News:


শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে অবশ্যই আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে: শফিকুর রহমান জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এটাকে অশনিসংকেত হিসেবে দেখি: ফরহাদ মজহার যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা পল্টনে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতন, ব্যবস্থাপক কারাগারে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের মাগুরায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর ১৬ ঘন্টায় ৭ জেলায় সমাবেশ, লাখো মানুষের ঢল: ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

ভারতীয় মিডিয়ার ‘গুজব ফ্যাক্টরী’র আরেক অপপ্রচার ফাঁস করলো রিউমার স্ক্যানার

  • আপলোড টাইম : ১০:২৩ এএম, সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৯ Time View
ছবি:সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের করমর্দনের ছবিকে পাকিস্তান সেনাবাহিনীর সাথে ড. ইউনূসের করমর্দনের ছবি বলে ভারতীয় মিডিয়ার দাবী বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানার কর্তৃপক্ষ জানায়, গত ৩ মে ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা এক ভিডিও প্রতিবেদনে একটি ছবি দেখিয়ে দাবি করেছে, ছবিতে ড. ইউনূসের সাথে করমর্দন করা ব্যক্তিরা সেনা আধিকারিক (সেনা কর্মকর্তা)।

উপস্থাপক সে সময় দাবি করেন, তবে পোশাক দেখে মনে হচ্ছে না তারা কেউ বাংলাদেশের সেনা। কেননা বাংলাদেশের সেনার পোশাক এইরকম নয়।..  এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক?

ভারতীয় মিডিয়ায় প্রচার হওয়া বিষয়টি রিউমার স্ক্যানারের নজরে আসলে তার ফ্যাক্টচেক করা হয়।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিতে ড. ইউনূসের সাথে করমর্দন করা ব্যক্তিদের কেউই পাকিস্তান বা বাংলাদেশের সেনা কর্মকর্তা নয় বরং এরা সকলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা। প্রকৃতপক্ষে, গত ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনের সময়ের ছবি এটি।

এ বিষয়ে অনুসন্ধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গত ২৯ এপ্রিল প্রকাশিত একই ছবি পাওয়া যায়। জানা যায়, এটি ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধন ও পদক অনুষ্ঠানের ছবি।

সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, পিপিএম।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে একইদিনের একাধিক ছবিতেও একই পোশাকে পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। এমনকি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও একই পোশাকে ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিষয়টি নিয়ে আরো জানতে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হলে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর রিউমার স্ক্যানারকে জানান, এখানে সকলেই বাংলাদেশ পুলিশের সদস্য। এটা আমাদের আনুষ্ঠানিক পোশাক যা ‘সামার টিউনিক’ নামে পরিচিত। পুলিশ সপ্তাহে আমরা আনুষ্ঠানিক পোশাক পরে থাকি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যাদের সাথে এখানে করমর্দন করছেন, তারা সকলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা।

ফ্যাক্ট চেক অনুসন্ধান টিম জানায়,  বাংলাদেশ পুলিশের সাথে ড. ইউনূসের করমর্দনের ছবিকে পাকিস্তানের সেনাবাহিনীর

সদস্যদের সাথে করমর্দন বলে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, যা রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

শুধুমাত্র বিগত এপ্রিল মাসেই ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, ভারতীয় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে ভূলতথ্য, অপতথ্য, বিভ্রান্তিকর অপপ্রচার সম্প্রতি বেড়েছে। ফ্যাক্ট চেক করে এসব বিভ্রান্তিকর অপপ্রচার শনাক্ত করছে রিউমার স্ক্যানার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech