শিরোনাম :
ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন ভাদ্রের রেশ না কাটতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনা- আমার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম ইয়েমেনের রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত : সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ ৮ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের

মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • ১২:২৮ পিএম, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঘুষ গ্রহণের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জয়মন্টপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া।

সোমবার ২৪ আগষ্ট রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন।

এর আগে, দুপুর ২টার সময় জয়মন্টপ ভূমি অফিস পরিদর্শন করতে গিয়ে এক ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া।

জানা যায়, উপজেলার পূর্ব ভাকুম এলাকার মোছা. ফজিলাতুন্নেছা জমির নামজারি করতে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসে যান। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) কামরুজ্জামানের কাছে নামজারির জন্য আবেদন করেন তিনি। অভিযোগ রয়েছে, নামজারি করে দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে ৩১ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন ওই কর্মকর্তা।

পরবর্তীতে গতকাল সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গেলে ভুক্তভোগী ফজিলাতুন্নেছা অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি তার কাছে অভিযোগ করেন। পরে বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে জয়মন্টপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) কামরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে কমিশনার স্যার ইন্সট্যান্ট (তাৎক্ষণিক) অর্ডার দিয়েছেন যে অভিযুক্ত কর্মকর্তা সাময়িক বহিষ্কার হিসেবে থাকবে। পরবর্তীতে অভিযোগকারীর বিস্তারিত তদন্তের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech