শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

মোংলা ইপিজেডে চীনা কোম্পানির ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ 

  • ১০:৩১ এএম, মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড ১ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেডে একটি উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস কারখানা স্থাপন করবে।

সোমবার ১৭ মার্চ ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন এবং সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক শি ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনা কোম্পানিটি রিফ্লেকটিভ জ্যাকেট, ভেস্ট, টি-শার্ট, ফ্লিচ জ্যাকেট, কভারল ও সেইফটি হেলমেট তৈরি করবে। যার ফলে ১ হাজার ৬১৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে, বিশেষত মোংলা ইপিজেড-কে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড-কে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি  ইপিজেডে সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দিবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান ও সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech