Breaking News:


শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে কোথায়ও বলা হয়নি : শিক্ষামন্ত্রী মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি মিরপুরে শিলাবৃষ্টি, বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু আজ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ ব্যাংকারদের ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫৮ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

যদি ব্যবস্থা না নেয় অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারাব : ফখরুল

  • ১১:২৭ এএম, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না। যদি এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার ১৯ ফেব্রুয়ারী রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা এক-এগারোর ভুক্তভোগী। এক-এগারো যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক-এগারোর কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সেই একদলীয় শাসন ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, নতুন যেকোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে। ছাত্রসংগঠন ইতোমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সব সুযোগ-সুবিধা নিয়ে দল গঠন করবেন। সেটা কখনোই মেনে নেওয়া হবে না।

বিএনপি মহাসচিব বলেন, নতুন সরকার অন্তর্বর্তী সরকার আমরা তাদের সমর্থন দিয়েছি, তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়ার। কিন্তু এরই মধ্যে কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচন নিয়ে এরা আন্তরিক কি না তা নিয়ে।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা হিসাব দেখেছি, সেই হিসাবে প্রায় দুই হাজার ছেলে শহীদ হয়েছে, তাদের মধ্যে প্রায় আট শ ছেলে আমাদের ছাত্রদলের। ঠাকুরগাঁও জেলায় যে নয়জন শহীদ হয়েছে, তার মধ্যে সাতজন ছাত্রদলের। ছাত্রদলের কোনো ভূমিকা ছিল না, বিএনপির কোনো ভূমিকা ছিল না—এ কথা যারা বলেন, মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার। তথ্যগুলো নেওয়া দরকার।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্যসচিব তানভীর আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান। সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech