Breaking News:


শিরোনাম :
নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২ গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না-হাইকোর্ট : রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থী ঘোষণা এনসিপির যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান : জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন ট্রাম্প ঈদ উপলক্ষে আজ থেকে সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা নাটোরে বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ টিকটকার গ্রেফতার

ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ ব্যাংকারদের

  • ০২:৪৯ পিএম, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি পরিহার করে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় এমন পরামর্শ।

বুধবার ১১ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআরপিডি সার্কুলার লেটার নং–১০-এ বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় এখন জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে ব্যাংকের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের উৎসাহিত করা হয়েছে।

এছাড়া দাপ্তরিক ভ্রমণের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন এবং ‘কার-পুলিং’ বা একাধিক কর্মকর্তা মিলে একটি যানবাহন ব্যবহারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জ্বালানির পাশাপাশি ব্যাংকগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক:

অফিসের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় অপ্রয়োজনে লাইট ও এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখা।

এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখা।

ব্যাংক ভবনের অতিরিক্ত আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারে সংযম প্রদর্শন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় জ্বালানি নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

সুত্রঃ বাংলাদেশ জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech