শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

রাতের অন্ধকারে ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করে বিএসএফ

  • ০৫:২৭ পিএম, শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে ভয়ভীতি দেখিয়ে দুই শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

শুক্রবার ১৩ জুন সকালে জানিয়েছেন বিজিবি মুন্সিপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মো. খায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ১২ জুন রাতে উপজেলার মুন্সিপাড়া বিওপির কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে ৮ জনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত ৮ বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন।

তিনি বলেন, পুশইন করা ব্যক্তিরা দীর্ঘদিন যাবত ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলেন। কিন্তু সম্প্রতি ভারতীয়রা তাদেরকে বাংলাদেশে চলে যেতে ভয়ভীতি দেখায়।

এ অবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে আটক করে ভারতীয় পুলিশ। পরে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি বিজিবির নজরে আসলে দুই শিশুসহ ৯ জনকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তারা আমাদের ক্যাম্পে রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদেরকে ধোবাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নেত্রকোণা ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান বলেন, এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতের অন্ধকারে ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯-এর কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।

খবর পেয়ে বিজিবির সদস্যরা তাদের আটক করে স্থানীয় একটি মাদরাসায় রেখেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech