।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ইতালির রাজধানী রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার ২৫ এপ্রিল তিনি বাংলাদেশ হাউস পরিদর্শন করেন।
এ সময় প্রধান উপদেষ্টা সেখানে রাখা পরিদর্শন বইয়ে সই করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। আজ শনিবার ২৬ এপ্রিল পোপের অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
এর আগে গতকাল প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়ে প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সূত্র-বাসস।