শিরোনাম :
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা: পুলিশ রামিসার মতোই দ্রুত বিচার হবে অপ্রতিম হত্যার: স্বরাষ্ট্রমন্ত্রী ইনুর ১০ বছরের কারাদণ্ড: ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ জন আটক সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ৩ শর্ত ইরানের, প্রস্তুত ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্যও জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস : যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার

  • ১২:৪৯ পিএম, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এক অভিযানে ৩২৭ রাউন্ড তাজা রাইফেলের গুলিসহ এক নারীকে আটক সহ অন্য অভিযানে একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করেছে র‍্যাব।

সোমবার ২৪ আগস্ট বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।

আটক নারী টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও শামসুল আলমের স্ত্রী সামসুন নাহার (১৮)।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাকির ডেইল পাহাড়ের পাদদেশে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে। এর ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করে র‍্যাব।

উদ্ধার করা অস্ত্রটির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে এর মালিকানা কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব।

একই দিন সন্ধ্যায় র‍্যাবের আরেকটি দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় সামসুন নাহারকে আটক করা হয়।

পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, উদ্ধার করা পরিত্যক্ত অস্ত্র এবং তাজা গুলিসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech