শিরোনাম :
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে – পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার চালালো ইরান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায় এবার ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স: মিলল ৪৩ বস্তা টাকা মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৯২০ নিখোঁজ ৫০ হাজারের অধিক

শনিবার খোলা থাকবে সরকারি অফিস

  • ০৯:৪২ পিএম, শুক্রবার, ২৩ মে, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার ২৪ মে খোলা থাকছে সব সরকারি অফিস। গত শনিবারও এসব অফিস খোলা ছিল।

এর আগে গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ছুটি সমন্বয়ে ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়।

গত ১৭ মে শনিবার সরকারী অফিস থারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা ছিল। তবে অফিস ছিল অনেকটাই ঢিলেঢালা, উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

উল্লেখ্য, নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। এজন্য ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রসংগত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech