Breaking News:


শিরোনাম :
সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ শেষরাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজ, রাতে ট্রাফিক ডাইভারশন আইসিসি’র একপেশে সিদ্ধান্ত: বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়ার ঘোষণা

শপথ নিলেন পিএসসির সাত সদস্য

  • আপলোড টাইম : ০২:১২ পিএম, রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৬০ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)তে সদ্য নিয়োগ পাওয়া সাতজন সদস্য শপথ গ্রহণ করেছেন।

রবিবার ২ মার্চ সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. শরীফ হেসেন, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি কর্তৃক পিএসসিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ নম্বর অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। নতুন সদস্যরা দায়িত্ব নেওয়ার তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া, এই দুটির মধ্যে যা আগে ঘটে সেইসময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।।  

এসময় আপিল বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা ও পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech