Breaking News:


শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে কোথায়ও বলা হয়নি : শিক্ষামন্ত্রী মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি মিরপুরে শিলাবৃষ্টি, বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু আজ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ ব্যাংকারদের ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫৮ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

শরীয়তপুরে এলো পাথারি গুলিতে আহত ৯: গণপিটুনিতে নিহত ২ ডাকাত

  • ১০:৫৬ এএম, শনিবার, ১ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ডাকাতের এলোপাথারি ছোঁড়া গুলিতে শরীয়তপুরে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় গনপিটুনিতে ২ ডাকাত নিহত হন। গণপিটুনিতে হয়েছে আরও পাঁচ ডাকাত। গুলিবিদ্ধ শ্রমিকদের ও গুরুতর আহত পাঁচ ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।  

শনিবার ১ মার্চ ভোর রাতে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ডাকাত মাদারীপুরের কালকিনির রাজারচর এলাকায় একটি বাল্কহেডে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেন।

তখন ডাকাতরা ফাঁকা গুলি ছুড়লে গুলিতে বাল্কহেডের শ্রমিক পিরোজপুরের ভান্ডারিয়ার মাসুম মিয়া (৩০) ও পিরোজপুরের কালিকাঠীর আলামিন ফকির (১৯) গুলিবিদ্ধ হন।

পরে ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের আঙ্গারিয়ার ভাষাণনচর এলাকায় ঢুকে পড়ে। এরই মধ্যে ডাকাতির খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সতর্ক হয়ে যান। পরে ডাকাতরা আবার কীর্তিনাশা নদী দিয়ে পালানোর সময় রাজগঞ্জ এলাকা দিয়ে নদীপথে বের হওয়ার চেষ্টা করে।

তবে স্থানীয় লোকজন বাল্কহেড দিয়ে ডোমসার এলাকার তেতুলিয়া গ্রামের নদীপথ আটকে দেন। বাধা পেয়ে ডাকাতরা স্পিডবোট তীরে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করেন।

এ সময় ডাকাতরা হাতবোমা বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলি চালায়। এতে বাল্কহেডের শ্রমিক ডোমসার মোল্লা কান্দি এলাকার তোতা মিয়া (৩৫) ও স্থানীয় একজন আহত হন।

পরে স্থানীয় লোকজন মুন্সিগঞ্জের কালীচর থানার রিপন (৪০), শরীয়তপুরের জাজিরার কুন্ডের চরের আনোয়ার দেওয়ান (৫০), মাদারীপুরের শিবচরের কুতুবপুরের সজীব (৩০) অজ্ঞাত আরও চারজনসহ সাতজন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

মাদারীপুরের আহতদের মধ্যে পাঁচজন মাদারীপুর সদর হাসপাতালে এবং দুইজন শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আর শরীয়তপুরে আহত দুইজনের মধ্যে একজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ দুই বাল্কহেডের শ্রমিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসির খান বলেন, রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর রাত ১২টার পরে গণপিটুনিতে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া রাত ১টার পর আরও দুজনকে নিয়ে আসা হয়। তবে তাদের দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।’

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, রাত ৮টা থেকে ৯টার মধ্যে মাদারীপুরের কালকিনি থেকে কীর্তিনাশা নদী দিয়ে পালানোর সময় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার বিক্ষুব্ধ লোকজন বাল্কহেড দিয়ে তাদের গতিরোধ করে তাদের গণপিটুনি দেন।

খবর পেয়ে আমরা দ্রুত সেনাবাহিনী ও পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং সাতজন ডাকাতকে জনগণের কাছ থেকে আটক করতে সক্ষম হই। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে হতাহত ডাকাতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়।

ঘটনাস্থল থেকে একটি স্পিডবোট ও দেশীয় অস্ত্র জব্দ করেছি। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech