Breaking News:


শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ, যান চলাচল শুরু

  • ১১:০৪ পিএম, সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

লাঠিপেটা ও জলকামান থেকে পানি ছিটানোসহ টিয়ারশেল নিক্ষেপ করে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।  

সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা।এতে তিন ঘণ্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগের মোড়ের চারপাশের রাস্তায় যান চলাচল।

এর আগে, দুপুর সোয়া ১টার দিকে শাহবাগ মোড়ে এনটিআরসির নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী এবং হাইকোর্টের রায় বাতিল করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন ৪ শতাধিক আন্দোলনকারী।

এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে মেট্রোরেল স্টেশনের নিচে রাখা জলকামান থেকে পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। দুপুর পৌনে ৩টার দিকে সেখানে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে আবারও অবস্থান নেন।

এ সময় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা আবারও সড়কে অবস্থান নেন। পুলিশের বল প্রয়োগের মুখে অবশেষে বিকেল পৌনে ৫ টার দিকে সড়ক থেকে সরে যান তারা।

ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কটি ছাড়া শাহবাগের মোড়ের অন্য সড়কগুলো যানজটমুক্ত হয়।

তৃতীয় ধাপে মনোনীত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা বলছেন, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে, সেটি বৈষম্যমূলক। এই সরকারই তাদের নিয়োগের জন্য সুপারিশ করে আবার সেটা বাতিল করেছে। এটি শিক্ষকদের সঙ্গে প্রতারণা। তাই রায় বাতিল করে নিয়োগ চূড়ান্ত করার দাবি জানান তারা।

অন্যদিকে এনটিআরসিএর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা বলছেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech