Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

শেয়ারবাজারে ডিএসইতে বছরের সর্বনিম্ন লেনদেন

  • ১১:৩০ এএম, বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শেয়ারবাজারে একদিকে টানা দরপতন, অন্যদিকে লেনদেন খরায় বিনিয়োগকারীদের উদ্বেগ আরো ঘনীভূত হয়েছে। দরপতনের বৃত্তে বন্দি থাকা শেয়ারবাজার তীব্র তারল্য সংকটের মুখেও পড়েছে।

মঙ্গলবার ২৯ এপ্রিল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকারও কম। দিনশেষে লেনদেন হয়েছে ২৯১ কোটি টাকা, যা চলতি বছরের সর্বনিম্ন লেনদেন।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সর্বনিম্ন লেনদেন রেকর্ড করা হয়েছে, যা বাজারের স্থবিরতার বহিঃপ্রকাশ। বেশির ভাগ শেয়ারের দরপতনের পাশাপাশি সব মূল্যসূচকও নেমে গেছে। উল্লেখ্য, এরআগে গত বছরের ২৬ ডিসেম্বর ডিএসইতে ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ২৮২ কোটি টাকা।

একই ধারা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), যদিও সেখানে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।

এদিকে লেনদেন কমার পাশাপাশি সূচকেরও পতন ঘটেছে। আগের দিনের সূচক থেকে ১৭ পয়েন্ট কমে দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৫ পয়েন্টে। ডিএসইক্সের পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ও ডিএসই-৩০ সূচকেরও পতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৭৯ লাখ। একদিনের ব্যবধানে তা কমেছে ১৬২ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে প্রায় ৩৬ শতাংশ। শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতনের কারণ খতিয়ে দেখতে কমিটি গঠনের ঘোষণার পরপরই বাজারে লেনদেনে বড় ধরনের পতন হলো।

এদিকে টানা পতন আর তারল্য সংকটে দেশের শেয়ারবাজার খুবই নাজুক অবস্থায় পড়েছে। আর এজন্য নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতাকেই বড় কারণ হিসাবে মনে করছেন বিনিয়োগকারীদের একটি অংশ।

শেয়ারবাজারে অব্যাহত দরপতন হওয়ায় রাজধানীর মতিঝিলে ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। ব্যর্থতার দায়ে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তারা নানা কর্মসূচি পালন করে আসছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech