শিরোনাম :
৫ দিনের সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা : ফ্রান্সকে ৬-৪ গোলে হারালো ইংল্যান্ড গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে – জামায়াতে ইসলামীর আমির ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত : ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য অর্জন করেছে সরকার : মাহদী আমিন ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির হতে পারে আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়- হাসনাত আব্দুল্লাহ

  • ০৯:০৩ পিএম, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়হাসনাত আব্দুল্লাহ

।।বিকে রিপোর্ট।।
আমরা গত ৫ আগস্টে আওয়ামী লীগের দু:শাসনের কবর রচনা করেছি। সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়- বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।  

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা গত ৫ আগস্টে আওয়ামী লীগের দু:শাসনের কবর রচনা করেছি। সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্পষ্ট হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে। আপনারা দেখছেন শাপলা চত্বরে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদের ওপরে রাতের অন্ধকারে কীভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনারা দেখেছেন কীভাবে দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে।

তিনি বলেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা স্টেট গড়তে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি। আমরা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি।

আমরা কমিটমেন্ট দিতে চাই, আমাদের ইন্সটিটিউটগুলোকে প্রপারলি গড়ে তুলব। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনৈতিক বাংলাদেশে চালু করব। আমরা স্টেট উন্নয়ন করব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech