শিরোনাম :
গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে – জামায়াতে ইসলামীর আমির ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত : ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য অর্জন করেছে সরকার : মাহদী আমিন ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির হতে পারে আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চীনের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি সাঈদ সাধারণ সম্পাদক জসিম

সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার

  • ১০:২৮ এএম, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ছবি:সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পর নির্বাচন দিন। অন্যথায় জনগণ নির্বাচন মানবে না- বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার ১৮ এপ্রিল বিকেলে জেলার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া ডেডলাইনের মধ্যেই সকল সংস্কার শেষ করুন। জুলাই গণহত্যার বিচার করুন। তাহলে জনগণ নির্বাচন মেনে নিবে। ২০১৪, ২০১৮, ২০২৪ এর মত প্রহসনের নির্বাচন দেশের জনগণ চায়না। জনগণের চাহিদানুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ আপনাদের পাশে থাকবে।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামী সে প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে।

বিগত ১৫ বছরে শেখ হাসিনা ও তার সঙ্গীরা আমাদেরকে রক্তের সাগরে ভাসিয়ে গুম ও খুন করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে নির্দয়ভাবে আটকে রেখেছে। শাপলা চত্বরের খুনি, বিডিআরের খুনি ও সাঈদী সাহেবের খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

এক কথায় প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিন, সে নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা মসলিশে সূরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী এয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, অধ্যাপক আবদুল কাদের, মাওলানা আবুল হাশেম, মো: সাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মহসিন কবির, ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, আলহাজ শাহনেওয়াজ কাজল, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, উত্তর শাখা শিবিরের সভাপতি মাসুম মিয়াজী।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech