শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

সমুদ্রে মাছ ধরায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি

  • ০৮:৪৫ পিএম, বুধবার, ১৯ মার্চ, ২০২৫
ছবি: প্রতিকী, সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সমুদ্রে মৎস্য আহরণে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৫৮ দিনের এ নিষেধাজ্ঞা জারি করেছে। 

বুধবার ১৯ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচএম খালিদ ইফতেখারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ সাময়িক নিষেধাজ্ঞা বলে জানা গেছে।

‎‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে দেয়া ক্ষমতাবলে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন যেকোনও প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

প্রসংগত, আগে বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন। আর ভারতের জলসীমায় নিষেধাজ্ঞা থাকতো ১৫ এপ্রিল থেকে ১৪ জুন (৬১ দিন)।

উল্লেখ্য, এবার সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞার সময় প্রায় একই সময়ে করা হয়েছে।    

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech