শিরোনাম :
ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টানা ভারী বর্ষণে বন্যা-পাহাড়ধস: ২৬ জন নিহত, পানিবন্দী লাখো মানুষের জীবন বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে টানা ৩৬ ম্যাচ অপরাজিত স্পেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২ জন, নিখোঁজ ২৩ সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে : বিক্রেতারা বলছেন বৃষ্টির প্রভাব, ক্রেতারা বলছেন অজুহাত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে-ভূমিধ্বস ও জলাবদ্ধতার শঙ্কা

সাময়িকভাবে খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার রাস্তা

  • ১০:০৭ পিএম, শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস ফোর লেন এক্সপ্রেসওয়ের ৪৮ কিলোমিটারের মধ্যে ১৮ কিলোমিটার রাস্তা সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৭ মার্চ সড়কটি খুলে দেওয়া হয় বলে জানান প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ।

এই সড়কে ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন কোনো টোল ছাড়াই যানবাহন যাতায়াত করতে পারবে।

এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি সেমি-রিজিড পেভমেন্ট প্রযুক্তি, যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটা।

জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনাও থাকবে না। এই সড়কটি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে।

প্রকল্প সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। ৩ হাজার ৫০০ কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। ইতোমধ্যে প্রকল্পটির ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ সাংবাদিকদের জানান, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়েটি সাময়িকভাবে চালু করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি অশোক কুমার পাল জানান, ইতোপূর্বে এক্সপ্রেসওয়েটির নারায়ণগঞ্জগামী কিছু অংশ খুলে দেয়া হলেও টাঙ্গাইলগামী অংশ বন্ধ ছিল। ঈদে যানজট নিরসনে গাজীপুরের অংশ থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়েটি সাময়িকভাবে চালু করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech