শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতি ইরানের কঠোর সতর্কবার্তা

  • ১১:১১ এএম, রবিবার, ৩১ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) এ নির্দেশনা জারি করেছে।

শনিবার ৩০ মে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমটির জানায়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানের সশস্ত্রবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। তাই সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত রুট অনুসরণ করে চলাচল করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রণালি দিয়ে যাত্রা শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। নির্ধারিত বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে তার ফলাফল ভয়াবহ হতে পারে।

একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোকেও সতর্ক করেছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, যুদ্ধ শুরু পর থেকে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র বারবার হরমুজ প্রণালী নিয়ন্ত্রনের দাবী করলেও বাস্তবতা ভিন্ন। বিশ্লেষকদের মতে, প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক তেল পরিবহন ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech