শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

হাজারীবাগে ট্যানারি কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  • ১১:১৮ এএম, রবিবার, ২২ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর হাজারীবাগে তিনটি ট্যানারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।

শনিবার ২১ জুন দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে হাজারীবাগ মোড়ে আনোয়ার ট্যানারির পাশের গলিতে একটি খেলনার টিনশেড গোডাউনে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বাশার লেদার কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে ইউসুফ লেদার ও ফেনী লেদার কারখানায়।

রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। তবে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে ভোর ৬টা পর্যন্ত সময় লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বাতাসের প্রবাহ বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় মসজিদের মাইকেও সতর্কতা ও সহায়তা সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

হাজারীবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ই জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ও হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি-মোট চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নেভাতে বেগ পেতে হয়।

ফেনী লেদার ট্যানারির নিরাপত্তাকর্মী মো. আনিস মোল্লা জানান, রাতে ডিউটিতে ছিলাম। হঠাৎ দেখি বাশার লেদারের খেলনার কারখানায় আগুন লেগেছে, এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ট্যানারিতে। কারখানাগুলোতে ক্যামিকেল ও প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech