Breaking News:


শিরোনাম :
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে, কিন্তু কূটনীতি কখনো শেষ হয় না: ইরানি মুখপাত্র ঢাকা সহ চার সিটিতে হামের টিকা দেওয়া শুরু নদীতে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী বিজু উৎসব শুরু সংসদে সংরক্ষিত নারী আসন : দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স এডিবির ১১৬ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন : এনসিসিতে পানি, ড্রেনেজ ও সবুজায়নে বড় প্রকল্প পাহাড়ে কিংবা সমতলে, বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার শুষ্ক আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে

হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

  • ০১:১০ পিএম, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার ১২ ডিসেম্বর রাতে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর সেখানে তার ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে দেখা করেন ডা. জুবাইদা।

এসময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

এদিকে, মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি বলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না।

তিনি বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ডা. সায়েদুর জানান, গুলি বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম-এও ইনজুরি হয়েছে, যা জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটা আমরা ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচনা করছি। এখন কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে।

বিশেষ সহকারী আরও জানান, এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech