শিরোনাম :
আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতারের দাবি জানালো গণঅধিকার পরিষদ

  • ০৯:৫৫ পিএম, সোমবার, ১২ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো, বিকে

।।বিকে রিপোর্ট।।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার ১২ মে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনকে লিখিত চিঠি দিয়েছে সংগঠনটি।

গণঅধিকার পরিষদ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইভাবে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের জোট সঙ্গী হিসেবে গণহত্যায় সহায়তা করায় জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৬ বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে এবং জাতীয় পার্টিসহ ১৪ দল এ শাসনকে সহযোগিতা করেছে।

এছাড়া, পরপর তিনটি একতরফা নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে।

আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিরুদ্ধে গুম, ক্রসফায়ার, দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করাসহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

তাই আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলের নিবন্ধন বাতিল করার আহ্বান জানাচ্ছে গণঅধিকার পরিষদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech