শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

২৪ ঘণ্টায় সারাদেশে ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত

  • ০৯:৫৬ পিএম, বুধবার, ১১ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন আক্রান্ত বরিশাল বিভাগে।

বুধবার ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ২৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮৩২ জন। চলতি বছরের ১১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৩ শত ১৩ জন। এর মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech