Breaking News:


শিরোনাম :
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী ৪ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন সারাদেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অধ্যাপক আলী রীয়াজ ওই নারীকে চেনেন না: অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন- প্রেস উইং

  • ০৯:২০ পিএম, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে এক নারী মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তাঁর চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার ২৬ নভেম্বর সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অতন্দ্রানু রিপা নামে এক নারী সম্প্রতি ভিডিও পোস্ট করে বিয়ের প্রলোভনে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ আনেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ এর বিরুদ্ধে।

বুধবার ‘মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি’ শিরোনামে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব‍্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।

বার্তায় আরও বলা হয়েছে, অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

প্রসংগত, আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। গত বছর গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রথমে ছয়টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল অধ্যাপক আলী রীয়াজকে। ওই ছয়টি কমিশন প্রতিবেদন দেওয়ার পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়, তার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রীয়াজ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech