শিরোনাম :
জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০ ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

অপারেশন ডেভিল হান্ট: দশ দিনে গ্রেফতার ৫২৬৯

  • ০৭:১২ পিএম, সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে ৫২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে চলমান এই অভিযানে গত শনিবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত ১০ দিনে সারা দেশে মোট ৫ হাজার ২৬৯ জনকে গ্রেফতার করা হলো।

সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটারগান ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সিসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলানা পিস্তল উদ্ধার করা হয়।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় ‘অপারেশন ডেভিল হান্টের’ সিদ্ধান্ত হয়।

পরে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech