শিরোনাম :
দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফিরে ‘আসছেন’ তথ্য উপদেষ্টা দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ বিরোধীদলীয় নারী সদস্যদের পোশাক নিয়ে বিএনপি এমপির মন্তব্যে সংসদে উত্তাপ দীনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত- জামায়াতের উদ্বেগ চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান: ১৯ জুন জেনেভায় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক সংসদে আইন ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন দেশের ১৩টি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, রয়েছে বৃষ্টি–বজ্রবৃষ্টির সম্ভাবনা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরোধিতায় ইরানে বিক্ষোভ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ফরিদপুরে যুবলীগ নেতাসহ ৫৮ জন গ্রেফতার

  • ১২:১৮ পিএম, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধা (৪৭) নামে এক সাবেক জেলা যুবলীগ নেতাসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেফতার হওয়া অন্য আসামিদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদপুরে জেলার কয়েকটি উপজেলায় অভিযানকালে বোয়ালমারী পৌরসদরের চতুল গ্রামের বাসিন্দা ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে রবিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ।

তার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি জানান, এতদিন তার স্বামীর নামে কোনো মামলার কথা তিনি শুনেননি। গতকাল রাতে হঠাৎ করে তাকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। আজ জানতে পেরেছেন, তার স্বামী লিটন মৃধাকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এটা ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ অভিযানেরই অংশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech