শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেফতার করতে হবে : জামায়াত

  • ০৮:৫৩ পিএম, সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেইসঙ্গে অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছে দলটি।

সোমবার ৮ ডিসেম্বর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী তা জানতে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কথা হয়েছে।

প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসিটিভি ব্যবহার আমাদের জোর দাবি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনে জন্য টাকার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এগুলো কী করে নিয়ন্ত্রণ করবে ইসি এসব নিয়েও কথা হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য এমন কথা দিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি ইসি। নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরবো, তারা বলেছে ব্যবস্থা নেবে। তবে ভোট নিয়ে কোনো আশঙ্কা করছি না, তারা যে কথা দিয়েছেন, আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech