শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ককরোচ পার্টির মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, লাঠিচার্জের পর ইন্টারনেট বন্ধ পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

আইএমএফ-এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় : সিদ্ধান্ত আসতে পারে ৫ মে

  • ১১:৩৭ এএম, বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
যুক্তরাষ্ট্রে বসন্তকালীন বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে সুরাহা হয়নি। আগামী ৫ মে বাংলাদেশে আইএমএফের স্টাফ লেভেলের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে ঋণের কিস্তি ছাড়ের আশা করছে বাংলাদেশ।

মঙ্গলবার ২৯ এপ্রিল রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) যৌথভাবে আয়োজিত এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এসব কথা জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আইএমএফ ও বিশ্ব ব্যাংক বসন্তকালীন বৈঠকে রাজস্ব আয় বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। কিছু জায়গায় একমত হওয়া যায়নি। এটি নিয়ে আলোচনা অব্যহত আছে। আগামী ৫ মে স্টাফ লেভেল মিটিংয়ে সিদ্ধান্ত হবে। এরপর ২৩ মে বোর্ড সভায় অনুমোদন হলে ঋণের কিস্তি পাওয়া যাবে। তবে আলোচনায় ঐকমত্যের হওয়ার ওপর ঋণ পাওয়ার বিষয়টি নির্ভর করবে।

তিনি বলেন, আইএমএফ রাজস্ব আয় বাড়াতে যেসব পরামর্শ দিয়েছে তার বেশিরভাগ জায়গায় একমত হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হয়নি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে একমত হলে চুক্তি সই হবে।

গণি মিয়ার উদাহরণ দিয়ে আবদুর রহমান খান বলেন, আমাদের ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য থাকতে হবে। যাতে  পরবর্তী প্রজন্মের ওপর ঋণের বোঝা না বাড়ে। সরকার রাজস্ব আয় না বাড়িয়ে এবং বেশি ঋণের মাধ্যমে বেশি ব্যয় করে ‘গণি মিয়ার’ মতো সমস্যায় পড়তে চায় না।

আবদুর রহমান বলেন, করছাড় নিয়ে একটি নীতিমালা করা হচ্ছে। ওই নীতির কাজ অনেকদূর এগিয়েছে। এটি বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জ আছে। তবে নীতিতে কর ছাড়ের বিষয়টি এনবিআরের হাতে থাকবে না। এটি সংসদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech