Breaking News:


শিরোনাম :
নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

আইসিসি’র একপেশে সিদ্ধান্ত: বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়ার ঘোষণা

  • ০৮:১৮ পিএম, শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনকে নাকচ করে বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় আইসিসি স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ।

শনিবার ২৪ জানুয়ারী সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে আসন্ন বিশ্বকাপ থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা।

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে একাট্টা অবস্থানে থাকার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে এনিয়ে তাদের সিদ্ধান্ত জানাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা করেছে যে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় ২০ দলের এই টুর্নামেন্টে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি না থাকায়, আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করে। এরপরই এই ঘোষণাটি এলো।

ভারতে নির্ধারিত ম্যাচগুলো আয়োজনের বিষয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে আইসিসি-র একটি দীর্ঘ প্রক্রিয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি বিসিবির সাথে স্বচ্ছ ও গঠনমূলক উপায়ে ভিডিও কনফারেন্স এবং সরাসরি বৈঠকের মাধ্যমে একাধিকবার আলোচনা চালিয়েছে।

আইসিসি গত বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়—টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে কথা বলতে আইসিসির কাছ থেকে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে এ সময়েও বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তাশঙ্কার কারণে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না—এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের।

বিসিবি অবশ্য এরপর আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশের দাবির বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজ্যুলেশন কমিটির কাছে পাঠাতে।

উল্লেখ্য, ভারতের হিন্দুত্ববাদী উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে আইপিএল থেকে গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সমর্থক–সাংবাদিকদের নিরাপত্তা ভারত কীভাবে দেবে—এমন প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্যদেশ ভেন্যু না বদলানোর পক্ষে মত দেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech