Breaking News:


শিরোনাম :
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গভীর ও দূরদর্শী ৪ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন সারাদেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

আগুনের ঘটনায় ক্ষতিপূরণ দাবি ও বাউলদের ওপর হামলার নিন্দা বিএনপি মহাসচিবের

  • ০৮:২৩ পিএম, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিপূরণ ও মানিকগঞ্জে বাউলদের ওপরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার ২৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকার কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে। আগুনের ঘটনায় সেখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলোর জন্য এটি চরম আঘাত।

তিনি বলেন, আমি সরকারের কাছে দাবি করব যে— অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের যেন ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রকৃত ঘটনা বের করে আনা হয়। যদি কোনো ব্যক্তি অগ্নিকাণ্ডের জন্য দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, তিনি আগুনের ঘটনাকে কোনো ষড়যন্ত্র বলে মনে করছেন না। তবে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি ও কারখানাগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থার অপ্রতুলতা থাকায় এবং আইন না মেনে চলায় এই আগুনের ঘটনাগুলো ঘটে। সবকিছু মিলিয়ে সত্যিকারার্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে, তাহলে এসব ঘটনা এড়ানো অনেক সহজ হবে।

বিএনপি মহাসচিব বলেন, বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির ধারক-বাহক বাউলরা মাঠে-ঘাটে গান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ- এটি একেবারেই ঠিক নয়। এ ধরনের হিংসা-প্রতিহিংসা কারো জন্যই শোভন নয়। এটি ডেফিনেটলি বাংলাদেশের আবহমানকালের সংস্কৃতির ওপর হামলা। তাদের ওপরে হামলা, এটি সঠিক নয়। আমরা অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech