শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

  • ১১:২১ এএম, রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিরে রিপোর্ট।।
পবিত্র রমজান এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদূল ফিতর উদযাপিত হয়।পবিত্র শাওয়াল মাসের চন্দ্রউদয়ের সাথে শুরু হয় ঈদুল ফিতর। আজ সন্ধ্যায় বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে আগামীকাল ৩১ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

রবিবার ৩০ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে বাংলাদেশ সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটি। এ দিন দেশে ১৪৪৬ হিজরি সনের ২৯ রমজান। তাই সন্ধ্যা থেকে ঈদের নতুন চাঁদ দেখার তথ্য চেয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানয়েছে জাতীয় কমিটি।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার ২৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে, সৌদি সহ ১১ টি দেশে আরবে আজ রবিবার পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। শনিবার হিজরি ১৪৪৬ সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে আরবে শেষ হয়েছে পবিত্র রমজান। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দ্য হারামাইন ও ফেসবুক পেজ হারামাইন শরিফাইনে এ ঘোষণা আসে।

ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

তবে কিছু দেশে যদি শাওয়াল মাসের চাঁদ না দেখা যায়, তখন মঙ্গলবার ঈদ উদযাপিত হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech