শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন

  • ১১:৩২ এএম, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
পিআরসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রবিবার ১২ অক্টোবর এ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

স্মারকলিপিতে বিগত সংস্কার কার্যক্রম, জনমনের প্রত্যাশা ও ৫ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হতে সরকারকে আহ্বান জানানো হবে।   

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ঢাকাসহ সব জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর দেশের সব জেলা থেকে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন সময়ে তাদের নিষিদ্ধ করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টি সম্মিলিতভাবে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

প্রসংগত, আন্দোলনের দ্বিতীয় দফায় ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech