শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক

  • ১০:২৮ এএম, রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিকেলে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার ৩১ আগস্ট বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল শনিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বিকেল ৩টায় বিএনপির সঙ্গে, সাড়ে ৪টায় জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা হবে। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করা হবে।

তিনি আরও জানান, শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় কোনো অশুভ শক্তিকে বাধা দিতে দেওয়া হবে না।


প্রেস সচিব আরও জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, দেশে ইতোমধ্যে নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। কোনো শক্তি বা ষড়যন্ত্র এই নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারবে না।

শফিকুল আলম জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech