Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

আয়রন ডেম ব্যার্থ: ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত- ইসরায়েলে নতুন আতঙ্ক

  • ১২:১৩ পিএম, শুক্রবার, ২০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার ২০ জুন সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

বিয়েরশেবা পৌরসভার বরাত দিয়ে ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ সংবাদমাধ্যম জানিয়েছে, এটি কোনো ভূপাতিত বা প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নয়, বরং পূর্ণাঙ্গ একটি ক্ষেপণাস্ত্র সরাসরি শহরে আঘাত হেনেছে। ইসরায়েলের বিয়ারশেবা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে সরাসরি আঘাতের খবর সামনে আসায় স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা বাহিনী পৌঁছে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং আকাশ প্রতিরক্ষা কোনো বাধা তৈরি করতে পারেনি।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় কিংবা অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার ২০ জুন ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে। হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় আইডিএফ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech