শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগের মতো জামায়াতের কার্যক্রম নিষিদ্ধের দাবি করলেন বিএনপি নেতা আলাল

  • ১০:৩৮ পিএম, শনিবার, ১ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আওয়ামী লীগের মতো জামায়াতে ইসলামীর কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলার অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার ১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি অনুরোধ করব মঞ্চে মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম) আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত– ২৪-এ এবং এর আগের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে।

তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এ কথা বলতে চাই।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গতকাল দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি। খুব ভালো কথা, সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে, আপনারা ডেকেছেন। কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে কোনো কথা নেই।

এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন– অমুক মার্কা দেখেছি, তমুক মার্কা দেখেছি। ২০১৮ সালে বিএনপির ধানের নির্বাচন করেছেন। বড় বড় কথা বলেন! ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসেবে। বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech