শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ: অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে বন্যাকবলিত দুর্গম এলাকার মানুষের পাশে বিজিবি মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের প্রভিশন না থাকলে ২৬’র নির্বাচন হওয়ারও সুযোগ নেই- ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ইয়েমেনের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা: সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলা উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

ইংল্যান্ড ম্যাচের আগে পাকিস্তানের সামনে যে সমীকরণ

  • ১২:৩৪ পিএম, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বকাপের সুপার এইটে আজ পাকিস্তান মুখোমুখি হবে দুই বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। এই ম্যাচের আগে একটা সমীকরণ আছে দলের সামনে।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ড আছে বেশ সুবিধাজনক অবস্থানে। তাদের অবস্থান গ্রুপ ২ এর চূড়ায়। আজকের ম্যাচে তাদের সমীকরণ বেশ সহজ। আজ জিতলেই সেমিফাইনালের পথ অনেকটা সুগম হয়ে যাবে দলটার।

পাকিস্তানের সামনে আজ সমীকরণটা একটু সহজই। তাদের পয়েন্ট ১। নেট রানরেটও ০.০০০। আজকের ম্যাচ জিতলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে তারাও। 

তবে হেরে গেলেও তাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে না। যদিও হিসাবটা তখন জটিল হয়ে যাবে অনেকটাই। 

সেক্ষেত্রে পাকিস্তানকে নিউজিল্যান্ডের অমঙ্গল কামনায় নামতে হবে। নিউজিল্যান্ডকে নিজেদের পরের দুই ম্যাচেই হারতে হবে। তাহলে স্রেফ শ্রীলঙ্কাকে হারালেই সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান। 

নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার কাছে নাও হারে, তখনও সুযোগ থাকবে পাকিস্তানের। সেক্ষেত্রে হিসাবটা হবে নেট রান রেটে। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech